ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর তাপসকুল শিরোমনি সুলতানুল আউলিয়া জানামার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সূফী “সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নক্শবন্দী-মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত দিবস উপলক্ষে বার্ষিক ওরছ অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্যদিয়ে গত মঙ্গলবার বাদ-মাগরিব রওজা জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মধ্যদিয়ে পবিত্র বার্ষিক ওরছ শরীফের আনুষ্ঠানিকতা শুরু করে। আজ বুধবার বাদ ফজর রওজা মোবারক জিয়ারত করে মুসলিম উম্মার ঐক্য, সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদীনশীন পীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী- মোজাদ্দেদী আল ওরসী। আখেরী মোনাজাতে শীত উপেক্ষা করে দেশ-বিদেশের লাখ-লাখ আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। মোনাজাতে দরবার শরীফের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে আমিন আমিন জিকিরে মূখরিত ছিল।