দেশের খবর

সরিষাবাড়ীতে ৪ হাজার ৮শ’ ৬ পরীক্ষার্থীর অংশ গ্রহণ

জামালপুরের সরিষাবাড়ীতে ৮টি কেন্দ্রে ৬৬টি প্রতিষ্ঠানের ৮ হাজার ৮শ’ ৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ জানান, উপজেলার ৮টি কেন্দ্রে ৬৬টি প্রতিষ্ঠানের মোট ৮ হাজার ৮শ’ ৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। উল্লেখ্য, এর মধ্যে এসএসসি’র ৩টি ভেন্যু কেন্দ্র ও  দাখিলের ২টি কেন্দ্রের ২২টি  প্রতিষ্ঠানের ৫ শ’ ১ জন পরীক্ষার্থীও রয়েছে। তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয় নি। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হয়েছে। পরীক্ষায় যাতে কোন রকমের অনিয়ম ও দুর্নীতি না হয় সে বিষয়ে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকলেই তৎপর রয়েছেন।



সম্পর্কিত খবর