খবর প্রতিদিন

সিলেট শিবেরবাজারে মাদকসহ গ্রেফতার ২

সিলেটের শিবেরবাজার এলাকা থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ দ্ইুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সিলেটের জালালাবাদ থানার মেঘারগাঁও ইউনিয়নের শিবেরবাজার এলাকা থেকে এসব মদ জব্দ করে জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জালালাবাদ থানার মেঘারগাঁও ইউনিয়নের শিবেরবাজার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ। এসময় ৫৮ বোতল ভারতীয় মদ ও দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাদিক মিয়া (২৪), মো. এনাম মিয়া (২৩) আর মো. এলাইছ মিয়া (২৮) নামে একজন পলাতক রয়েছেন।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

 
 


সম্পর্কিত খবর