সিলেট

সিলেটে তেলবাহী ট্যাংকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সিলেট-ঢাকা মহাসগড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন।

 

পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাতজন আহত হয়। তাদের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে ৭ অগাস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জনের প্রাণহানি ঘটেছিল।

 

 

 



সম্পর্কিত খবর