খবর প্রতিদিন

সিলেটে দুই ওলির মাজার জেয়ারত শেষে প্রচারণা শুরু করলেন শেখ হাসিনা

ওলিকুল শিরোমনি আউলিয়াদের সম্রাট হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জেয়ারত শেষে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার তিনি দুই ওলির মাজার জেয়ারত করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জেয়ারত করেন। পরে তিনি হজরত শাহপরান (র:) মাজার জিয়ারত করেন।

বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছে জিয়ারত করেন।

এর আগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘এই সিলেটে এখন আর ভূমিহীন মানুষ নেই। আওয়ামী লীগ সরকার সবসময়ই মানুষের উন্নয়নে কাজ করে।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে আজ বিকেলে জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।



সম্পর্কিত খবর