সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আহবানে ষোলঘর কাজী অফিসে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ড: মাওলানা অধ্যক্ষ কাজী মইনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ এর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, সহ-সভাপতি কাজী মাওলানা মোঃ হাদী উজ্জামান, সহ সভাপতি কাজী মাওলানা হাবিবুর রহমান, সহ সভাপতি কাজী মাওলানা মোঃ আইয়ুব আলী, কাজী আজিজুর রহমান,
সহ সম্পাদক কাজী মাওলানা মোখলেছুর রহমান আমীন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ, প্রচার সম্পাদক কাজী আবু নুর মোঃ নুরুল আজিজ চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী মোঃ ইসহাক মিয়া, সহ প্রচার সম্পাদক শাহ মোস্তাক আহমদ, সহ সমাজ সেবা সম্পাদক কাজী মোঃ ফাইজুল করিম, কাজী মাওলানা এরশাদ মিয়া সহ প্রমূখ।
সভায় আগামী ২০ জানুয়ারী ২০২৪ ইং তারিখে বিধি মোতাবেক জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির কার্যকরী কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এজন্য নির্বাচন পরিচালনা করতে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।