খবর প্রতিদিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দুর্গতদের পাশে মহারত্ন বাড়ি

সিলেট বিভাগের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এলাকার ঐতিহ্যবাহী মহারতœ বাড়ি।

শুক্রবার (২৪ জুন) দিনব্যাপী বানিয়াচংয়ের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, আটা, চিনি, বিস্কুট, সাবান ও খাবার স্যালাইন।

এলাকার মহারতœ বাড়ি কর্তৃক দানকৃত মহারতœপাড়া উচ্চ বিদ্যালয় ও জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে সকলের অংশগ্রহণে ও একদল তরুণ সদস্যগণের সহায়তায়  তকবাজখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং আইডিয়াল কলেজ এবং রূপরাজখার পাড়া, বিদ্যাভূষণ পাড়া, বিজয়নগর, চানপাড়া, আমিরখানীসহ বানিয়াচংয়ের নানা আশ্রয়ণ কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকার শতাধিক বানভাসী অসহায় পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।

সামাজিক দায়বদ্ধতা ও মানবতার টানে বানভাসী অসহায় মানুষদের উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- বানিয়াচং জয় কালী মন্দির ও মহারতœপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাপস কৃষ্ণ মহারতœ, বিক্রমজিত মহারতœ, শাওন মহারতœ, প্রত্যয় ভট্টাচার্য, মুরাদ আহমেদসহ ১৪ জনের একদল তরুণ।

 

 

 



সম্পর্কিত খবর