বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি গুরুত্বপূর্ণ এই প্রণালিটি খুলতে ১০ দিনের যে আলটিমেটাম দিয়েছেন, তা আজ রাতেই শেষ হচ্ছে। তবে এর এগেই ফের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধই থাকলে ইরানের মানুষের ‘নরকে’ বাস করতে হবে। খবর আলজাজিরা।
রবিবার ট্রুথ সোশ্যালে দেওয়া নিজের এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘অভিশপ্ত হরমুজ প্রণালি খুলে দাও, তোমরা পাগল ইরানিরা, নইলে তোমাদের নরকে বাস করতে হবে, দেখে নিও!’
trump
একই সঙ্গে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ব্রিজ লক্ষ্য করে হামলার ইঙ্গিত হিসেবে মঙ্গলবারকে ‘পাওয়ার প্লান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে আজ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
ট্রাম্প বলেছেন, ‘তারা (ইরান) যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সব কিছু উড়িয়ে দিয়ে দেশটির তেলসম্পদ দখল করার কথা বিবেচনা করছি।