চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার করল বনবিভাগ

হাটহাজারী ৩নং মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চারিয়া কাজী পাড়ার হাজী উম্মদা মিয়া সওদাগরের বাড়ি থেকে মেছোবাঘ  উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকালে চট্রগ্রাম জেলার  হাটহাজারী রেঞ্জ  কর্মকর্তা  ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে মেছোবাঘটি উদ্ধার করেছে হাটহাজারী বনবিভাগ। 
 
 
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চারিয়া এলাকার লোকালয় থেকে পূর্ণবয়স্ক একটি মেছোবাঘ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
 
 


সম্পর্কিত খবর