বরিশাল

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাউফলের হাফেজ জাকারিয়া

বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে হারিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করেছেন পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান হাফেজ নূরুদ্দিন জাকারিয়া।

পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি এই গৌরব অর্জন করেন।

হাফেজ জাকারিয়া বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ হাফেজদের পেছনে ফেলে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে প্রথম হন জাকারিয়া।

তাঁর এই সাফল্যে বাউফল ও পটুয়াখালী জেলাজুড়ে আনন্দ ও গর্বের বন্যা বইছে। স্থানীয়দের মতে, জাকারিয়ার এই অর্জন শুধু বাউফলের নয়, পুরো বাংলাদেশের।

পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা এই অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। ভবিষ্যতে জাকারিয়া যেন দ্বীনি জ্ঞানচর্চার মাধ্যমে দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারেন, সেই দোয়াই করছেন তাঁরা।

 


সম্পর্কিত খবর