খুলনা

ঝিনাইদহে ৩ কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নিজস্ব অর্থায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন ঘোড়শাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি মো. সুবিদুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম, মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নির্মল কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস, অনিদ্র বিশ্বাস, লিংকন বিশ্বাসসহ অনেকে।



সম্পর্কিত খবর