রংপুর

দেবীগঞ্জে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় মেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫৫তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে তোপধ্বনির মাধ্যমে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

পরে দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি), মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।

 

এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১১টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা। তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার সরকারি-বেসরকারি দপ্তর স্টল দেয়। বিকেলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

 


সম্পর্কিত খবর