কিছুতেই থামছে না বন্যহাতী। খাবারের সন্ধানে লোকালয়ে নেমে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। নালিতাবাড়ী নাকুগাঁও সীমান্তে পাঁচটি বাড়িতে ধ্বংসযজ্ঞের পর ফের ধ্বংসযজ্ঞ চালিয়েছে কাটাবাড়ি পাহাড়ের একটি ফার্মে।
বন্য হাতির ওই তান্ডবে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেই ফার্মের মালিক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল। গত শুক্রবার (৫ জুলাই) ভোর রাতে এ তান্ডব চালাই বন্যা হাতির দল।
জানা গেছে বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটার সময় বন্যাতে দল কাটাবাড়ি মুকুলের টিলায়,খাবারের সন্ধানে হানা দেয়।
ওই সময় টিলায় থাকা নাকুগাঁও স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোস্তাফিজুর রহমান মুকুলের 'নাবিল নার্সারি ও পোল্ট্রি ফার্ম ' এ ধ্বংসযজ্ঞ চালায় ওই হাতির দলটি।
ওই টিলায় থাকা কয়েকটি প্রাপ্তবয়স্ক নারিকেল গাছ খেয়েও ধ্বংস করে। রান্নাঘর ভেঙে ভিতরে থাকা ধান চাল খেয়ে ও ভেঙ্গে বিনষ্ট করে। এমন কি ফ্রিজ ভেঙে আসবাবপত্র চছনচ করে ফেলে
।ভেঙে ফেলে পানির ট্যাংক এর স্টেন্ড।
আনারস গাছ থেকে আমগাছ কোনটাই বাদ রাখেনি।সবখানেই চলছে হাতির ধ্বংসযজ্ঞ।
এ সময় স্থানীয়রা নানা উপায়ে হাতি তাড়ানোর চেষ্টা করলেও কিছু মানেনি বন্যহাতী।
টানা প্রায় তিন ঘন্টা তান্ডবের পর ভোরের আলো ফুটলে হাতীর দলটি পাহাড়ের গহীনে চলে যায়।
ক্ষতিগ্রস্ত মালিক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল জানান রাত ২ টার দিকে, ২০-২৫ টি হাতীরদল তার ফ্রার্মে তান্ডব চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।