অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) মিচেল লি রোববার (২৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুরের সিডিএ-মনোনীত ফিলিপ ওং এবং সেকেন্ড সেক্রেটারি ধানিয়া লিঙ্গেশ উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং বিমান চলাচল খাতের রাজস্ব ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নয়নে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ক্রিমসনলজিকের প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা। সিঙ্গাপুরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ-সিঙ্গাপুরের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে তারা আগ্রহী।

 

ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াতে কাজ করবে সিঙ্গাপুর।

 



সম্পর্কিত খবর