দেশের খবর

বামনায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মিজান

বরগুনার বামনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের স্থগিতকৃত বামনা উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন মোহাম্মাদ মিজানুর রহমান মিজান।

রবিবার  রাতে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখ।

বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান ১৭ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতিকের সাইতুল ইসলাম লিটু পেয়েছেন ১০ হাজার ৩০৯ ভোট।

এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহন চলে। জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ, বিজিবি, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন।



সম্পর্কিত খবর