ঢাকা

বাড়ির ভিতরেই মিনিবার,পুলিশের অভিযানে ৪৭০ ক্যান বিদেশী বিয়ার সহ যুবক আটক

নরসিংদীর মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ মোঃ আবু তাহের (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে মাধবদী থানার আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইউম এবং এসআই (নিরস্ত্র) ইউসুফ আহমেদসহ একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় স্থানীয় রুস্তম আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ আবু তাহেরকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবু তাহের নরসিংদীর আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই অবৈধ বিয়ার চক্রের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তির নাম প্রকাশ করেছেন—তারা হলেন জামাল ও নূর মোহাম্মদ, যারা বর্তমানে পলাতক রয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সম্পর্কিত খবর