খবর প্রতিদিন

ভারতীয় ১০ বস্তা চোরাই চিনিসহ একজন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর খাসগাঁও এলাকা থেকে ভারতীয় ১০ বস্তা চিনিসহ আব্দুল কাদির (৩৫) নামে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
ভারতীয় চিনি উদ্ধার ও একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
বুধবার ২০ ডিসেম্বর ২০২৩ ইং, পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সিন্দুুরখান রোডের খাসগাঁও এলাকার ইকরা মাদ্রাসার আশপাশ থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনিসহ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয় হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদিরের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও এলাকা থেকে ভারতীয় ১০ বস্তা চিনি ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা-সহ দুপুরে আব্দুল কাদিরকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আজ বিকেলে মামলা রুজু করা হয়েছে। বৃজস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ইং, সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
 


সম্পর্কিত খবর