১৪ দলীয় জোটের শরিক হিসেবে জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সহযোগী, বল প্রয়োগে উসকানি এবং কুষ্টিয়ায় আন্দোলন দমনে ফোনের পর ছয় জনকে হত্যার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো, আমিনুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।