নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি, আলোচনা সভাসহ স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০টায় সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্রসহ এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এছাড়াও অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহসভাপতি রোকনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমুখ উপস্থিত ছিলেন।