খুলনা

লোহাগড়ার কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আতিকুলের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে ৪০০ সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম মঙ্গলবার (২৬ মে) দুপুরে নড়াইল-ঢাকা মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ড খেলার মাঠে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন। উপহারের মধ্যে রয়েছে—সেমাই, চিনি, ১০ কেজি চাল, তেল, আলু, পেঁয়াজ ও রসুন।

 

উপহারসামগ্রী পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষেরা। ঈদের আগে এমন মানবিক কাজের প্রশংসা করেছেন উপকারভোগীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কালিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ নওশের আলী, হোমিও চিকিৎসক ইব্রাহিম শিকদার, সরদার শামীম আহমেদ, আবদুর রহিম, কায়েস আহমেদ ইসহাক, মোহাম্মদ তাফহিমসহ অনেকে।



সম্পর্কিত খবর