খুলনা

সাতক্ষীরায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান গ্রেপ্তার

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে খুলনার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি জাইনুদ্দীন জায়েদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ( ২৪ মার্চ)   সোমবার বিকাল ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫) দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মোঃ জামাল গাজীর ছেলে। 

প্রেসবিজ্ঞপ্তিত জানানা হয়, আসামি আব্দুল মান্নান গাজী সাতক্ষীরা সদর ও খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। ২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকাল হনিণটানা থানায় মাদকসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধ একটি মাদক মামলা রুজু হয়। ওই মামলায় বেশ কিছুদিন জেল খাটার পর আসামী জামিনে বের হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল। এরই মধ্য তার অনুপস্থিতিতে   এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি আব্দুল মান্নান গাজীকে ৫ বছরের সাজা প্রদান করেন। আসামি আব্দুল মান্নান আইন-শংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ৩ বছর অধিক সময় দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার এক পর্যায়ে র‍্যাব ৬ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে রবিবার রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গ্রেফতারকৃত আসামি সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর