খেলাধুলা

১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপ্তি

‘১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ্ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ ২৭  সেপ্টেম্বর ২০২৫ তারিখে কুর্মিটোলা অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ২৩৫ জন গলফার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনদিন ব্যাপী টুর্নামেন্টটি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়।



সম্পর্কিত খবর