শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর গাছা এলাকার একটি সিএনজি পাম্পের সামনে মহানগর বিএনপির আনন্দ র্যালিতে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিততে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় বর্ণাঢ্য র্যালিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত ছিলো।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, কোনাবাড়ি মেট্রোথানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ প্রমুখ। ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল সহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, গণমানুষ ও আদর্শের দল বিএনপি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কে জানান দিতে চাই। আপনি অবিলম্বে নির্বাচন দেন, পচুর ভোট পেয়ে ধানের শীষ মার্কা জয়লাভ করবে। আজকে এ বিজয় র্যালি থেকে বলতে চাই তারণ্যের প্রথম ভোট হোক ধানের শীষ মার্কায়। আরও বলেন, আপামর জনতাকে হাসি ফোঁটাতে বিএনপির ধানের শীষে ভোট দিন। ঈদের আমেজের মতো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম।