চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আলীকদম উপজেলা প্রশাসন এবং আলীকদম উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি অফিসার জনাব সোহেল রানা, আলীকদম উপজেলা মৎস্য অফিসার জনাব আসাদুজ্জামান, এছাড়া প্রানী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিয়নের চেয়ারম্যান, মিডিয়া কর্মী, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশমাতৃকা, সাম্যবাদী কণ্ঠস্বর ও নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিনও শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। বেগম রোকেয়া শুধু এক নারী নয়, তিনি সমগ্র নারী মুক্তির প্রতীক; তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরের সমন্বিত প্রচেষ্টাই নারী নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।



সম্পর্কিত খবর