দেশের খবর

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক তারের সাথে রড় লেগে বিস্ফোরণ হয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 
বরিবার বিকেলে আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে নোয়াখালী জেলার সৌদি প্রবাসি বিল্লাল হোসেনের নির্মানাধীন ভবনে কাজ চলাকালীন অসাবধানতা বসত নির্মাণ কাজ করার সময় ভবনের পাশে বৈদ্যুতিক তারের সাথে রড় লেগে যায় তৎক্ষনাত ট্রান্সমিটার বিস্ফোরিত হয় এসময় ছাদে কাজ করা রড় মিস্ত্রি নিচে পড়ে যায় গুরুতর আহত হয় । সাথে সাথে তাকে পাশবর্তী হাবিব ক্লিনিকে নেয়া হয় সেখান থেকে তাকে গণস্বাস্থ্য মেডিকেলে পাঠানো হয়। গণস্বাস্থ্য মেডিকেল যাবার পথেই তার মৃত্যু হয়। 
নিহতের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানায়, তার নাম আব্দুস সালাম (৪০) সে দক্ষিণ বাইপাইলে সাবিনার বাড়িতে ভাড়া থেকে অত্র এলাকায় রড় মিস্ত্রির কাজ করতো। 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। 
নিহতের লাশ রাতেই নীলফামারীতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে দাফন সম্পন্ন করে সমাহিত করা হবে। 


সম্পর্কিত খবর