আজ ৩০ জুন দেশব্যাপী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট বিভিন্ন শাখার মোট ৪ হাজার ১শ’৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি’র সরিষাবাড়ী কলেজ কেন্দ্রে ১ হাজার ৫৯ জন, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ কেন্দ্রে ৭৪০ জন ও পিংনা সুজাত আলী কলেজ কেন্দ্রে ৯১৭ জন পরীক্ষার্থীসহ মোট ২ হাজার ৭শ’১৬ জন, আলিমের আরামনগর কামিল মাদ্রাসা কেন্দ্রে ১শ’৭৫ জন ও বিএমটি শাখার সরিষাবাড়ী কলেজ কেন্দ্রে ৪শ’৯৯ জন, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ কেন্দ্রে ৩শ’৪২ জন ও সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪শ’২১ জনসহ মোট ১ হাজার ২শ’৬২ জন পরীক্ষার্থী রয়েছে।