খবর প্রতিদিন

কমলগঞ্জে পুলিশ এসল্ট মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলার আসামি পৌর কাউন্সিলর ও যুবদল নেতা সৈয়দ জামাল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ইং, দিবাগত রাত ১টার সময় কমলগঞ্জ পৌরসভার কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত জামাল কামারগাঁও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গত অক্টোবর মাসে কমলগঞ্জ থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলার আসামি হিসেবে সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি সৈয়দ জামাল হোসেনকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।



সম্পর্কিত খবর