খবর প্রতিদিন

কমলগঞ্জের পাহাড়ি ছড়া থেকে চালকের লাশ উদ্ধার

 

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। রবিবার সকালে ফুলবাড়ি চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার বুড়বুড়িয়া চা বাগানের নয়ন পাশি (২২) দীর্ঘদিন ধরে ইজিবাইক চালিয়ে আসছে। গত শনিবার দুপুরে পর্যটক সেজে শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকে আসার নাম করে ইজিবাইক ভাড়া করে যাত্রীবেশী দুর্বৃত্তরা। এর পর থেকে ইজিবাইক চালক তার গাড়ীসহ নিখোঁজ ছিল। ফুলবাড়ি চা বাগানের একছড়ায় লাশের খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক ফজলে এলাহী লাশ উদ্ধার করে। পরে নিখোজ পরিবারের লোকজন লাশ শনাক্ত করে দেখা যায় ইজিবাইক চালক নয়ন পাশি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েরছ। এ ঘটনায় একটি অপমৃত মামলা হবে। ময়না তদন্তের রির্পোট এলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 
 
 


সম্পর্কিত খবর