খুলনা

কালীগঞ্জে পাঁচ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবক, উদ্বিগ্ন পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে বের হয়ে বিল্লাল হোসেন (২২) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের পাঁচ দিন পার হলেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়ার মো. মোমিন হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্লাল একজন মানসিক প্রতিবন্ধী এবং তাঁর সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বাড়ি থেকে বের হওয়ার পর বিল্লাল আর ফিরে না আসায় আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে নিখোঁজের বাবা মো. মোমিন হোসেন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি নিখোঁজ ছেলেকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

কোনো সহৃদয় ব্যক্তি বিল্লাল হোসেনের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



সম্পর্কিত খবর