দেশের খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩৯ কারখানা বন্ধ

গাজীপুর মহানগরের গাছা এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এছাড়া সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া ১০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সকাল পৌনে ১০টা পর্যন্ত গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাজীপুরে মোট ২ হাজার ৭৩৪টি কারখানার রয়েছে। 

 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গাছা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিক বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরে যেতে বললে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় গাছা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয় এবং পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

 



সম্পর্কিত খবর