দেশের খবর

ছাগলনাইয়ায় ৬৯ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার উত্তর মটুয়ায় ৬৯ বোতল বিদেশী মদ (হুইস্কি ও ভোটকা) সহ পেয়ার আহাম্মদ(৩৭)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫শ টাকা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার (৩০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) মোঃ মঈন উদ্দিন ছাগলনাইয়া পৌরসভার উত্তর মটুয়ায় ফুলকাজী পাড়াস্থ বটতলী-মটুয়াগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৯ বোতল বিদেশী মদ (হুইস্কি ও ভোটকা) সহ পেয়ার আহাম্মদ(৩৭)কে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫শ টাকা। পেয়ার আহাম্মদ রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের বেলাল ডাক্তার বাড়ীর মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি মোঃ হাসান ইমাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, পেয়ার আহাম্মদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



সম্পর্কিত খবর