খবর প্রতিদিন

জগন্নাথপুরে ট্রলির চাপায় শিশু নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে  ট্রলির চাপায় মুজ্জামেল হক (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরের  দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জগদ্বীশপুর গ্রামের মশাহিদ মিয়ার ছেলে। সে স্থানীয়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

জানাযায়,  উপজেলার জগদ্বীশপুর-নোয়াপাড়া সড়কের জগদ্বীশপুর এলাকায় চলন্ত একটি ট্রলির পিছনে উঠতে গিয়ে পা পিছলে ট্রলির চাকার সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই স্কুল ছাত্র মুজ্জামেল হকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

এ এসপি জগন্নাথপুর সার্কেল শুভাশিস  ধর জানান, ট্রলি চালক নিহত মুজ্জামেল হকের আপন খালাত ভাই। দুর্ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

 



সম্পর্কিত খবর