যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীরের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে হাজিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন । প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি। নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ নেতা জাফিরুল হক, বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা অ্যাড. সাইদুর রহমান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবিরুজ্জামান মিঠু, যুবলীগ নেতা জাকির হোসেন, তারিফ বিশ্বাস, রাসেল খান প্রমুখ ।