ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গিয়ারপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে ও এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল। পথে রেলক্রসিংয়ে পৌঁছুলে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।