দেশের খবর

ফুলবাড়ীয়ায় নবনির্বাচিত উপজেলা ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নিয়েছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (হারুন), ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা কে ফুল দিয়ে বরণ করেন, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার । একই সাথে বিগত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোঃ শরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানাকে বিদায় জানানো হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল রায়হান । দায়িত্ব গ্রহন করার পর নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (হারুন)  বলেন, তাকে সমর্থন দিয়ে নির্বাচিত করায়  উপজেলা বাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের মতামতের ভিত্তিতে উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারি তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর