পুলিশের অভিযানে জুয়া থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোসাদ্দেক, শরাফত, আঃ মান্নান, শামীম, রুবেল, আশিক, আবু তাহের, সুরুজ আলী, আক্কাস, হারুন অর রসিদ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান নির্দেশনায় থানার এসআই রাশেদ মোশারফ, এসআই সাদী মোহাম্মদ ও এএসআই ফয়েজ আলীর নেতৃত্বে টহল পুলিশের দল জুয়া খেলারত অবস্থায় কুশমাইল ইউনিয়নের ধামর ফালুর বাজার আজিজ চালার বাগানের ভিতরে তাদেরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি)রাশেদুজ্জামান বলেন, মাদক ও অবৈধ জুয়া খেলা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।