টপ নিউজ

বাংলাদেশের অব্যাহত সমর্থনে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

 

 

একই সঙ্গে ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও তাদের প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন।

 

 

তিনি অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনার পরিপন্থি বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে গাজা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফিলিস্তিনের চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

 



সম্পর্কিত খবর