শিক্ষা

বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে   পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপি'র আওতায় আজ বুধবার বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ২০২২-২৩শিক্ষা বর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে  ক্রেষ্ট ও সনদ বিতরণ বিতরণ করা হয়।

 

বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ জাকির হোসাইন-এর সঞ্চালনায় জেলা শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শহীদ ও আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া মোনাজাত করা হয়।

 

ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অঞ্জন কুমার চট্টোপাধ্যায়, অভিভাবক মাওঃ মোঃ মোশাররফ হোসেন, কৃতি শিক্ষার্থী মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।

পরে উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

 



সম্পর্কিত খবর