রংপুর

বিজয়ের মাসে দেবীগঞ্জে বিএনপির বিজয় মিছিল

৫৫তম মহান বিজয় দিবসে বিজয় মিছিল করেছে দেবীগঞ্জ উপজেলা বিএনপি। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে বিজয় মিছিলটি বের হয়ে দেবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল চত্বরে এসে শেষ হয়।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর গভর্নিং রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ বিজয় মিছিলের নেতৃত্ব দেন।

 

বিজয় মিছিল শেষে সিনেমা হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, "আজকে ৫৫তম বিজয় মিছিল করলাম। এরপর বিজয় মিছিল করবো নির্বাচনে জয়ী হওয়ার পর। আমরা অপেক্ষা করছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেছেন, নির্বাচনে ব্যক্তি নয়, ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন।" তিনি আরও বলেন, "যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল, আজকে তারা বিজয় মিছিল করেছে। তারা নাকি ঢাকায় ক্ষমা চেয়েছেন।"

 

তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছেন। তাঁর অপেক্ষায় বাংলাদেশের জনগণ। আপনারা ধানের শীষের প্রচারণা শুরু করে দেন। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।"

 

বিজয় মিছিলে এ সময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু, ছাত্রদলের সদস্য সচিব তুহিন বসুনিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলের ১০ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর