চট্টগ্রাম প্রতিদিন

বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচি পালন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দিনের আল্টিমেটাম শেষে বেতন স্কেল ১০ম গ্রেড দাবি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে চলছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচি।

 

রবিবার (৩০ নভেম্বর) সকাল নয়টা (৯টা) থেকে খাগড়াছড়ি জেলা সদরসহ প্রতিটি উপজেলা হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি চলবে।

 

বিএমটির খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, কেন্দ্রীয়ভাবে বেঁধে দেওয়া গত ২৫ নভেম্বর সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হওয়ায় আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালিত হচ্ছে। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী নতুন কর্মসূচি দেওয়া হবে।

 

বিএমটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মোহন বলেন, এসব কর্মসূচি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার। সরকার যদি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, রূপায়ন চাকমা, জুয়েল পাল, সলিট চাকমা, রাজীব ভট্টাচার্য, সোহেল চাকমা, পাপড়ি চাকমা, সুইপ্রু মারমা, বিডিপি'র খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তিময় চাকমা, সাধারণ সম্পাদক রাজীব পাল, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, রূপা চাকমা, ত্রয়া চাকমা, সাজ্জাদ মারুফ, আপ্রুসি মারমা, সৌরভ চাকমা, সানু মারমা, নভেল চাকমা, নলুম্বিনী চাকমা, হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, সলিট চাকমা, জিনিয়া চাকমা, সুখী চাকমা, রিটন চাকমা, সেলিম মিয়া, মৌসুমী চাকমা, মোঃ আরিফ, ইলেন চাকমা, দীপংকর চাকমা প্রমুখ।

 


সম্পর্কিত খবর