গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬নং ওয়ার্ড হিমারদিঘী কেরানিরটেক বস্তির মাদক সম্রাঞ্জী রুনা ও কারিমা। এদের নামে রয়েছে গাজীপুর সহ ঢাকা জেলায় বিভিন্ন থানায় মাদক মামলা। শুধু তাই নয় তার পরিবারের সকলে মাদকের ব্যবসা করেন। রুনার ছেলে রিফাত সে টঙ্গীতে পরিচিতি লাভ করে কুখ্যাত ছিনতাইকারী হিসেবে। তার নামে ও রয়েছে ছিনতাই ও চুরির মামলা। রুনার নামে রয়েছে ১৯ টি মামলা ও কারিমার নামে ও রয়েছে একাধিক মাদক মামলা। তার পরেও আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এলাকাবাসী বলেন বস্তিতে বসবাস করেন নির্ণয়ের মানুষ রিকসাচালক সবজি বিক্রেতা এবং খেটে খাওয়া মানুষ। এদের ছেলে মেয়ে বসবাস করে এই টঙ্গী বস্তিতে। আজ এদের কারো নষ্ট হচ্ছে শিক্ষা সমাজ আর মাদকের আসক্ত হয়ে যাচ্ছে যুবসমাজ। মাদকের দিক থেকে পিছিয়ে নেই টঙ্গী বস্তির নারীরাও তারাও জড়িয়ে যাচ্ছে মাদক সেবনের সাথে। রুনা ও কারিমা ও তার পরিবারের সকল সদস্য মাদক বিক্রি করে গাজীপুর সহ ঢাকা জেলা বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন পাহাড় পরিমাণ সম্পদ । বিভিন্ন জায়গায় তাদের বহুতল ভবনের বাড়ী থাকলেও বসবাস করেন বস্তির ভিতরে।
এরা টঙ্গীতে বিশিষ্ট মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত এবং মাদকের গড ফাদার হিসাবেও খুব পরিচিত।
রুনা ও কারিমার নেতৃত্বে রয়েছেন একাধিক মাদক বিক্রেতা, আরো জানা যায় যে কারিমা, রুনা, কাদির এর নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা প্রতিদিন ৫ হাজার থেকে ৭ হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও গাজা খুচরা বিক্রি করে থাকে। ইতিমধ্যে মাদক ব্যবসা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে রয়েছে অন্তত পাঁচটি বাড়ী এবং নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকা। টঙ্গী বিসিক সোনালী ব্যাংকে প্রায় এক কোটি টাকা জব্দ করা হয়েছে বৈধ কোন আয়ের উৎস না দেখাতে পারায়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু ব্যক্তি সাংবাদিকদের কে জানান রুনা কারিমা ও মনিরের নামে বেনামে রয়েছে হোটেল ও ইজ্জতপুরে কয়েক বিঘা সম্পত্তি।
এ বিষয়ে সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে মাদক সম্রাঞ্জী কারিমা, রুনা ও কাদির, মনির মনিরের বউ মর্জিনা সাংবাদিককে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এবং সাংবাদিকদের নামে দেওয়া হয় মিথ্যা মামলা। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার পরিচয় চলে তাদের এই মাদক ব্যবসা। অনুসন্ধানে আরো জানা যায় যে, কথিত কয়েকজন সাংবাদিক এর শেল্টারে চলে এই মাদক ব্যবসা। মাদক বিক্রেতার ছবি তুললে স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার দেওয়ায় হুমকি প্রদান করে। গত ২০ শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে টঙ্গী থেকে মাদক সম্রাঞ্জী রুনা ও কারিমার বড় ভাই আমির হোসেনকে ৪৯.৯ কেজি গাঁজা সহ র্যাব- ১ এর হাতে আটক হয়। গত ১৫ই জুন ২০২৪ এ গাড়ীর ড্রাইভার রিদয় কে টঙ্গী রেলওয়ে ষ্টেশন থেকে কৌশলে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্য চাপাতি দিয়ে কোপানো হয় এ নিয়ে টঙ্গী থানায় মামলা হলে রুনার ছেলে রিফাত সহ ৩জন কে আটক করে জেল হাজতে প্রেরণ করে।বাকিরা আগাম জামিন নেন।
এ বিষয়ে মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলে মুঠোফোনে তাদেরকে পাওয়া যায়নি ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি মোঃ ইব্রাহিম খান বলেন। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হলে ও জামিনে এসেছে। আবারো পুনরায় তারা মাদক ব্যবসাযর সাথে জড়িয়ে পড়ে। মাদকের অভিযান চলমান আছে এবং চলমান থাকবে।