জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খ্যাত মামুন স্মৃতি পাবলিক স্কুলের ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল কর্তৃক অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কুরআন তেলাওয়াত, পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, সংক্ষিপ্ত বক্তব্য, কুচকাওয়াজ প্রদর্শন এবং ক্রীড়া উদ্বোধন সম্বলিত এক অনুষ্ঠানসূচী হাতে নেয়।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহে সুস্থ মন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মামুন স্মৃতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনার সূচনা ঘটে। এতে বক্তারা শিক্ষার পাশাপাশি ক্রীড়ার গুরুত্বারোপ করে বিশদ বক্তব্য দেন। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন- দেহ সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। দেহ-মন ভালো না থাকলে কোন কাজেই মন বসে না। তাই দেহ-মন সুস্থ রাখতে হলে- যেমন পরিশ্রম দরকার, তেমন চিত্তবিনোদনও দরকার। বিশেষ করে খেলাধূলা অন্যতম। অতঃপর ১৪নং দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক প্রধান অতিথি, অগ্রণী ব্যাংক পিএলসি এর সাবেক ডিজিএম এসএম হায়দার আলী, ১৪নং দিগপাইত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার বাবু ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার বিশেষ অতিথি ছিলেন। এছাড়া রহিমা মোজাফ্ফর আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছমা খাতুন, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ আলী আকন্দ, হাছনা-মফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাজেরা-মোকছেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ, দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী ও মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফরহাদ হোসেন উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন।