খবর প্রতিদিন

মোটরসাইকেলের দু’ই আরোহী ট্রাক চাপায় নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের রামগঙ্গা ব্রিজের নিকটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার ( ১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্টনাটি ঘটে।

নিহত হাফিজুর রহমান ( ৩২) শায়েস্তাগঞ্জ উপজেলায় সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র। সে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান (৩০) তালুকহড়াই গ্রামের কিম্মত আলীর ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী।

স্থানীয় সুত্রে জানা গেছে, তারা দুইজন সাতছড়ি থেকে মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে রামগঙ্গা ব্রীজের কাছে সাইকেলের চাকা গর্তে পড়লে তারা ছিটকে পড়েন। এসময় বালুর গাড়ী তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। 

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানা আনা হয়েছে।



সম্পর্কিত খবর