খবর প্রতিদিন

শাবিতে শিকড়ের সংগীতানুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন শিকড়ের সংগীতানুষ্ঠান শুরু হয়েছে। শনিবার( ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির সাংস্কৃতিক কর্মীরা।

'বিজয় বায়ান্নে বাংলাদেশ' শীর্ষক এই অনুষ্ঠানের বিষয়ে সংগঠনটির বিগত কমিটির সহ-সভাপতি ইন্তেখাব আলী সন্দীপন বলেন, এখানে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যকলা পরিবেশিত হবে৷ অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সকলেই শিকড়ের সদস্য৷

সরেমজমিন দেখা যায়, এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠ দর্শকের অনেক উপস্থিতি লক্ষ্য করা গেছে।



সম্পর্কিত খবর