শিক্ষা

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ জাবি অধ্যাপক পারভীন জলি

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী অধ্যাপক আনিছা পারভীনকে বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হলো। শর্তগুলো হলো- কোষাধ্যক্ষ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে, উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন ও তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর ১৩(৩)(৪)(৫) (৬) ও (৭) উপধারা অনুযায়ী বর্ণিত দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর