বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য মিথ্যাচার ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আগামী ৩ জুলাই সাভার আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যােগ সাভার উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা বেনজীর আহমেদ। এসময় প্রস্তুতি মুলক আলাচনা সভা থেকে জানানাে হয়,৩ জুলাই সাভারের হেমায়তপুরে জনসভা অনুষ্ঠিত হবে। এতে কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও মানুষজন অংশ গ্রহণ করবে। জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরসহ কেদ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জনসভা উপলক্ষে ইতিমধ্যে সেখান মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।