খেলাধুলা

সিলেট পর্বের শেষটা হ্যাটট্রিকে রাঙালেন রিপন

বিপিএলের শুরু থেকেই মুগ্ধতা ছড়াচ্ছেন রিপন মণ্ডল। শুধু মুগ্ধতাই ছড়াচ্ছেন না, কাজের কাজটা করছেন এই পেসার। উইকেটের খেলায় শিকার ধরে থলও ভরাচ্ছেন। বৈচিত্র্যময় বোলিংয়ে একের পর এক উইকেট নিয়ে মুখের হাসি চওড়া করছেন রাজশাহীর পেসার।

 

 

আজকের হাসি আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। যাওয়াটাই স্বাভাবিক। সিলেটে যে আজ বিশেষ মুহূর্তের জন্ম দিয়েছেন রিপন। একজন বোলারের কাছে যা স্বপ্ন।

 

 

হ্যাটট্রিক করে সেই স্বপ্নই আজ পূরণ করলেন ২২ বছর বয়সী পেসার। 

হ্যাটট্রিকটাও পেলেন দারুণ এক সময়ে। যেন ‘ক্রিকেট বিধাতা’ সময়টা আগে ঠিক করে রেখেছিলেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগের তিন ওভারে পেলেন না কোনো উইকেট।

 



সম্পর্কিত খবর