“জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক একটি অনুষ্ঠান করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাওলানা আবু তালিব। বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী স্কুল মাঠে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখোমুখি হন। এ সময় তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও তিনি এমপি নির্বাচিত হলে জামায়াত আগামীতে এ আসনের উন্নয়ন কর্মকাণ্ড, নানান সমস্যা দূরীকরণ ও সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অঙ্গীকারগুলির মধ্যে রয়েছে - স্বাস্থ্যসেবা, শিশু হাসপাতালের কার্যক্রম জোরদার ও চিত্রা নদীর উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, পরামর্শ ও অভিযোগ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ সুগারমিল সংস্কার, জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলের কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ ও সামাজিক বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, ব্যবসা-বান্ধব পরিবেশ, নারীর ক্ষমতায়ন, ভাতা প্রদানে ঘুষমুক্ত ব্যবস্থা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারসহ ১৫টি সেবামূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।