খুলনা

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ফলাফলে উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা থেকে মোট ২০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছাস্মারক প্রদান করা হয়।

 


সম্পর্কিত খবর