জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বামনগ্রাম ফকিরপাড়া (দরগাহ) এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মো. সুলতান মাহমুদ।
সমাবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বাড়াতে হবে। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন মো. আতীকুল ইসলাম পালাশ (বামনগ্রাম) ও মো. নওফেল মাস্টার (বাদাউচ)। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।